Leave a Comment / অরুণ মিত্র, কবিতা / By সময় -অরুণ মিত্র সময়কে নিয়ে অনেক মজা দেখা গেল।কখনও তাকে ইন্দ্রধনুর রঙে রাঙানো হল,কখনও হাসিতে উছলে তোলা হলবা চাপা কান্নায় কাঁপানো হল,কখনও-বা তাকে হৃদয়ে হৃদয়েবাজানো হল।সৌরভ বিষাদের আভা কৌতুকউজ্জ্বল পথ ধ্যানের সুষমা ধূপছায়া,কত রকম।চোখ নাক কান খুলেই রাখো,বোধহয় দৃশ্যের চূড়ান্তে আসা গেছে।এবার সময়ের গলায় দাঁত বসেছে,লোভের দাঁত।দ্যাখো এবার কী হয়! Share this: আরো পড়ুনঃ