বসন্ত-বাণী

বসন্তে আহ্বান এল : অস্ত্রে অস্ত্রে প্রতিরোধ করো,
তড়িতে আঘাত তীক্ষ্ন অব্যর্থ সন্ধানে হানো দেখি।
শীতের তুষার ক্ষয়ে রক্তের প্লাবন খরতর;
আকাশের শ্যেন দৃষ্টি, জলস্হল ক্ষুরধার যেন।
বসন্ত-বিহ্বল লোভ ঘিরে নিল ঘরে ও বাহিরে
সর্ব অঙ্গ । অনিবার্য আমন্ত্রণ সকলের কাছে;
প্রবেশের দ্বার খোলা নিষ্প্রদীপে সশস্ত্র শিবিরে।
শৃঙ্খলার সমারোহে স্তরে স্তরে সংঘাতের বীজ;
প্রত্যক্ষ মৃত্যুর ফাঁদ দেখে নেওয়া চূড়ান্ত এবারে,
অবিশ্রাম উন্মাদনা বিস্ফোরণ আনুক নিকটে।

বসন্তে-বাণী জ্বালা। ধ্বংসের প্রাচীন অধিকারে
একাত্ম অস্ত্রের শানে শেষের অধ্যায় গাঁথা আছে

Leave a Reply