কবিতা

দুটি বিশ্ব

দুটি বিশ্ব – মলয় রায়চৌধুরী আমরা তো জানি রে আমরা সেরে ওঠার অযোগ্যতাই বলে বৃষ্টির প্রতিধ্বনিতে ভেজা তোদের কুচুটে ফুসফুসেগোলাপি বর্ষাতি গায়ে কুঁজো ভেটকির ঝাঁক সাঁতরাবে কেন তোদের নাকি ধমনীতে ছিল ছাইমাখা পায়রাদের একভাষী উড়ালশুনেছি অন্ধের দিব্যদৃষ্টি মেলে গাবদাগতর মেঘ পুষতিসবগলে গুঁজে রাখতিস গাধার চিল্লানিতে ঠাসা রোজনামচাআর এখন বলছিস ভোটদান তো দানবীর কর্ণও করেননি কে না জানে […]

দুটি বিশ্ব Read More »

এখন আমার

এখন আমার -আবুল হাসান আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে…রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগেজামার বোতাম আটকাতে কি লাগে, কষ্ট লাগেতুমি আমার জামার বোতাম অমন কেনো যত্ন করেলাগিয়ে দিতে?অমন কেন শরীর থেকে অস্তে আমারক্লান্তিগুলি উঠিয়ে নিতে?তোমার বুকের নিশীথ কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে?জুতোর ফিতে প্রজাপতির মতোন তুমি উড়িয়ে দিতে?বেলজিয়ামের আয়নাখানি কেন তুমি

এখন আমার Read More »

আমি ভঙ্গুর হে

আমি ভঙ্গুর হে – মলয় রায়চৌধুরী আমি যে নাকি গাইডের কাছে ইতিহাস-শেখা ফোস্কাপড়া পর্যটকছায়ায় হেলান-দেয়া বাতিস্তম্ভের আদলে গিসলুম পিতৃত্ব ফলাবার ইসকুলেজানতুম যতই যাই হোক ল্যাজটাই কুকুরকে নাড়ায় রেআমি যে নাকি প্ল্যাটফর্মে ভবিষ্যভিতু কনের টাকলামাথা দোজবরবস্তাপ্রতিম বানিয়ের বংশে এনেছিলুম হাইতোলা চিকেন-চাউনিকাদা-কাঙাল ঠ্যাঙ থেকে ঝরাচ্ছিলুম ঘেসো ঝিঁঝির সাম্ভা নাচআমি যে নাকি ফানুসনাভি ব্যাঙ-থপথপে শুশুকমাথা আমলামাটি-মাখা নতুন আলুর

আমি ভঙ্গুর হে Read More »

কোমল গান্ধার

কোমল গান্ধার -আবুল হাসান একটি আলোর বৃত্তে মুখ দেখে চেতনাসন্ধানীভাবে, এই বুঝি সৌন্দর্যের সপ্রতিভ আশ্বাসের নিয়ামকসংগ্রহের সাহচার্য, সম্ভাবনা, অক্লান্ত সুহৃদচিরচেনা বিগ্রহের সংবিধানম অসংযত হৃদয়ের ভীত!পরিচ্ছন্ন অধ্যায়ের ঘন্টা যদি বেজে যায়একান্ত আশ্বাসে- বিবেকী মানস, বেহালায়সুর তোলে যদি, সেই তো আলোর বৃত্তেছন্দপ্রকরণ-সবুজ সাক্ষর!ঝর্ণার জলচ্ছটা, পাথর নুড়ির গায়েমিশে থাকা উৎক্ষেপ-গাছ ফুল পাখির বন্দরেকোন এক নাবিকের অভিযান অনুভবে সৌন্দর্যেরআশ্বাস

কোমল গান্ধার Read More »

অপর পিঠ

অপর পিঠ -আবুল হাসান তবুও নারীর মুখ আমাদের রক্তে মিশে আছেমিশে আছে জানকীর অঙ্গধর্মী বিশ্লেষণী রূপউপমারা ফুল হয়ে আমাদের মনের অঙ্গনেনৃত্য করে অন্য ধাচে, অন্য এক কামনা কেলিতে। রাত্রির ঠোঁট ছুঁয়ে বিবিক্ত সে দেহের অঙ্গারেআমরাও টের পাই শারীরিক স্রোতের উষ্ণতাঘ্রাণ পাই কোকিলের, বসন্তে যার আকুলতাদূরের সাগর তীরে, ঢেউ কাঁদে বালির বিবরে। সেগুলো দূরেই রেখে মাংসে তবু আসর

অপর পিঠ Read More »

আলো

আলো – মলয় রায়চৌধুরী আবলুশ অন্ধকারে তলপেটে লাথি খেয়ে ছিটকে পড়িপিছমোড়া করে বাঁধা হাতকড়া স্যাঁসেঁতে ধুলো-পড়া মেঝেআচমকা কড়া আলো জ্বলে উঠে চোখ ধাঁধায়তক্ষুনি নিভে গেলে মুখে বুট জুতো পড়ে দু-তিনবারকষ বেয়ে রক্ত গড়াতে থাকে টের পাইআবার তীব্র আলো মুহূর্তে জ্বলে উঠে নিভে যায়গরম লোহার রড খালি পিঠে মাংস ছেঁচে তোলেআমাকে ল্ষ করে চারিদিক থেকে আলো

আলো Read More »

রক্তের মুখ

রক্তের মুখ -আবুল হাসান আহত শাবক শেষে আউড়ে নিল রক্তের ক্লিষ্ট ধ্রুপদীনিহত রক্তের স্রোতে শেষবার দেখে নিল পৃথিবীর মুখউত্তপ্ত দেহের গায়ে এঁকে নিয়ে স্থিতির সুখপ্রার্থনায় আওড়ালে, ওহে প্রভু আর একটু বেচে থাকি যদি… আর বানরের শেষ দৃশ্যে বনমোরগের দুটো পাখাউড়ন্ত বিলাসে তার নায়কের কথা তুলে নিয়েপ্রত্যুত্তরে জানালো সে প্রতিবাদে, কেঁপে গেল জারুলের শাখা(কী হবে স্বর্গে গিয়ে

রক্তের মুখ Read More »

লালসেলাম হায়

লালসেলাম হায় – মলয় রায়চৌধুরী মুখের গহ্বরে এক জান্তব গোঙানিডাক চলাফেরা করেজেলহাজতের ভিড়ে ত্রিকালজ্ঞ ভিড় দেখে চমকে উঠিএরা কারা হাতকড়া পরে ঠাঠা হাসে সারাদিনবাইরে যারা রয়ে গেল ঝুঁকিয়ে দাঁতাল-মাথাতারাই বা কারাজল্লাদের ছেড়ে দেয়া প্রশ্বাস বুক ভরে টানে চাই না এসব ধন্ধমশারি খাটিয়ে বিছানায় সাপ নারীর বদলে নৌকোর গলুই থেকে ছুরি হাতে জ্যোৎস্নায়বুকের ওপরে বসবে লুঙিপরা রোমশ সারেঙনাসারন্ধ্র

লালসেলাম হায় Read More »

কুড়িটি হাইকু

কুড়িটি হাইকু – মলয় রায়চৌধুরী ১.যতটুকু ঝুঁকে-দেখাবাতাসে ছড়ানো আকাশল্যাজের রক্তাভ আলো ২.কোমরে হাত মেয়েটিসম্রাট অশোক কাঁদছেনকালো ঠান্ডা পাথর ৩.মেঠোপটে লাশলেবু-পাতায় সবুজ টুপটাপস্যাতসেঁতে ঘাসফড়িং ৪. সুন্দরী পাতার রসরক্তাক্ত হাত ছেলেটিরমৌয়ালিরা ফিরছে মধু নিয়ে ৫.শ্মশানে ধোঁয়ার কুন্ডলীজলে চিংড়ি মাছের ঝাঁকগৌতমবুদ্ধ হেঁটে গেলেন ৬.হাসছে বুড়ো লোকটির ভুঁড়িআমের গাছে লাল-হলুদকেউ একজন চুমু খেল ৭.শিমুলগাছে কোকিলের গানআঁস্তাকুড়ে ভিড় বাড়ছেকবিরদাস দোহা গাইতে-গাইতে গেলেন ৮.বর্ষার প্রথম সকালবারান্দায় বাবার চটিজোড়াডাকপিওনের

কুড়িটি হাইকু Read More »

হরিণ

হরিণ -আবুল হাসান তুমি পর্বতের পাশের ব’সে আছোঃতোমাকে পর্বত থেকে আরো যেনো উঁচু মনে হয়,তুমি মেঘে উড়ে যাও, তোমাকে উড়িয়েদ্রুত বাতাস বইতে থাকে লোকালয়ে,তুমি স্তনের কাছে কোমল হরিণ পোষো,সে-হরিণ একটি হৃদয়।

হরিণ Read More »