লালসেলাম হায় - মলয় রায়চৌধুরী মুখের গহ্বরে এক জান্তব গোঙানিডাক চলাফেরা করেজেলহাজতের ভিড়ে ত্রিকালজ্ঞ ভিড় দেখে চমকে উঠিএরা কারা হাতকড়া পরে ঠাঠা হাসে সারাদিনবাইরে যারা রয়ে গেল ঝুঁকিয়ে দাঁতাল-মাথাতারাই বা কারাজল্লাদের ছেড়ে দেয়া প্রশ্বাস বুক ভরে টানে চাই না এসব ধন্ধমশারি খাটিয়ে বিছানায় সাপ নারীর বদলে নৌকোর গলুই থেকে ছুরি হাতে জ্যোৎস্নায়বুকের ওপরে বসবে লুঙিপরা রোমশ সারেঙনাসারন্ধ্র থেকে বন্দুকের ধোঁয়া“বল শালা শকুন্তলার আঙটি কোন মাছে আছে” জানি তবু বলতে পারি নামুখের ভেতর আঙটি জিভের তলায় আমি লুকিয়ে রেখেছি। Share this: আরো পড়ুনঃ