নিঃসঙ্গতা -আবুল হাসান অতটুকু চায়নি বালিকা !অত শোভা, অত স্বাধীনতা !চেয়েছিলো আরো কিছু কম,আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়েবসে থাকা সবটা দুপুর, চেয়েছিলোমা বকুক, বাবা তার বেদনা দেখুক !অতটুকু চায়নি বালিকা !অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম !চেয়েছিলো আরো কিছু কম !একটি জলের খনিতাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলোএকটি পুরুষ তাকে বলুক রমণী । Share this: আরো পড়ুনঃ