এই তো ছিলাম শিশু -হুমায়ুন আজাদ এই তো ছিলাম শিশু এই তো ছিলাম বালকএই তো ইস্কুল থেকে ফিরলাম এই তো পাখির পালককুড়িয়ে আনলাম এই তো মাঘের দুপুরেবাসা ভাঙলাম শালিকের সাঁতরিয়ে এলাম পুকুরেএই তো পাড়লাম কুল এই তো ফিরলাম মেলা থেকেএই তো পেলাম ভয় তেঁতুলতলায় এক সাদাবউ দেখেএই তো নবম থেকে উঠলাম দশম শ্রেণীতেএই তো রাখলাম হাত কিশোরীর দীঘল বেণীতেএই তো নিলাম তার ঠোঁট থেকে রজনীগন্ধা ।এরই মাঝে এতো বেলা ? নামলো সন্ধ্যা ? Share this: আরো পড়ুনঃ