Leave a Comment / কবিতা, কাজী নজরুল ইসলাম / By কমল-কাঁটা - কাজী নজরুল ইসলাম আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণেজাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে। উঠল কখন ভীম কোলাহল, আমার বুকের রক্ত-কমল কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল শুধায় ক্ষণে ক্ষণে।ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচ্বে না আন্মনে।। কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি!সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি! আস্বে কি আর পথিক-বালা? প’রবে আমার মৃণাল-মালা? আমার জলজ-কাঁটার জ্বালা জ্ব’লবে মোরই মনে?ফুল না পেয়েও কমল-কাঁটা বাঁধবে কে কঙ্কণে? Share this: আরো পড়ুনঃ