Leave a Comment / কবিতা, কাজী নজরুল ইসলাম / By চিরশিশু - কাজী নজরুল ইসলাম নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে।কোন্ নামের আজ প’রলি কাঁকনম বাঁধনহারায় কোন্ কারা এ।। আবার মনের মতন ক’রে কোন্ নামে বল ডাক্ব তোরে! পথ-ভোলা তুই এই সে ঘরে ছিলি ওরে এলি ওরে বারে বারে নাম হারায়ে।। ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণ-মাণি!ক্ষুধিত ঘর ভ’রলি এনে ছোট্ট হাতের একটু ননী। আজ যে শুধু নিবিড় সুখে কান্না-সায়র উথলে বুকে, নতুন নামে ডাকতে তোকে ওরে ও কে কন্ঠ র”খে’ উঠছে কেন মন ভারায়ে!অস্ত হ’তে এলে পথিক উদয় পানে পা বাড়ায়ে।। Share this: আরো পড়ুনঃ