Leave a Comment / কবিতা, কাজী নজরুল ইসলাম / By বিজয়িনী - কাজী নজরুল ইসলাম হে মোর রাণি! তোমার কাছে হার মানি আজ শেষে।আমার বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে। আমার সমর-জয়ী অমর তরবারী দিনে দিনে ক্লানি- আনে, হ’য়ে ওঠে ভারী, এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার-মানা-হার পরাই তোমার কেশে।। ওগো জীবন-দেবী। আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!আজ বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,বিজয়িনী! নীলাম্বরীর আঁচল তোমার উড়ে, যত তৃণ আমার আজ তোমার মালায় পূরে’, আমি বিজয়ী আজ নয়ন-জলে ভেসে।। Share this: আরো পড়ুনঃ