Leave a Comment / আবিদ আনোয়ার, কবিতা / By ১৪০০ সাল -আবিদ আনোয়ার আজ ভোরে সূর্য নয়দিগন্ত রাঙালো নিজে রবীন্দ্র ঠাকুর:শ্মশ্রুময় দেবকান্তি, অমিতাভ চিবুকের নূরছড়ালো রৌদ্রের মতোযেন এই অপ্রাকৃত আকাশের নীললক্ষকোটি জাগর জোনাকি নিয়েকরে ঝিলমিল!প্রশ্নচিহ্ন হয়ে জ্বলে চেতনার গভীর ভেতরে–“কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানিকৌতূহল ভরে?”দিগন্তে তাকিয়ে দেখিফ্যালফ্যাল চেয়ে আছে মহান কাঙাল–কেঁপে ওঠে ইতস্তত ভ্রষ্ট মহাকাল।গীতাঞ্জলি হাতে নিই ঝেড়েমুছে ধুলা:হঠাৎ পালাতে গিয়ে লজ্জা পেলোগুটিকয় কালের আরশুলা। Share this: আরো পড়ুনঃ