স্নান করে উঠে কতক্ষণ - জয় গোস্বামী স্নান করে উঠে কতক্ষণঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা মন্দিরের পিছনে পুরনোবটগাছ। ঝুরি।ফাটধরা রোয়াকে কুকুর। অনেক বছর আগে রথের বিকেলেনৌকো থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে-দস্যি ছেলেটাএতক্ষণে, জল থেকেসে ওঠে, দৌড় মারে, ঝুরি ধরে খুব দোল খায়সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে কেউ তাকে দেখতে পায় না, মন্দিরের মহাদেবও ঢুলছে গাঁজা খেয়েসেই ফাঁকে, এরকম দুপুরবেলায়–সে এসে মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা ক’রে যায়। Share this: আরো পড়ুনঃ