কবিতা

পাবো প্রেম কান পেতে রেখে

পাবো প্রেম কান পেতে রেখে – শক্তি চট্টোপাধ্যায় বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার ।শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিনসম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ;সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ? যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ !স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরেশুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখাতোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’রে […]

পাবো প্রেম কান পেতে রেখে Read More »

মনে মনে বহুদূর চলে গেছি

মনে মনে বহুদূর চলে গেছি – শক্তি চট্টোপাধ্যায় মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়জন্মেই হাঁটতে হয়হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতেএকসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারিপথ তো একটা নয় –তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধানদীর দু – প্রান্তের মূলএকপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্যদুদিকেই কূল, দুদিকেই

মনে মনে বহুদূর চলে গেছি Read More »

মিত্রাক্ষর

মিত্রাক্ষর – মাইকেল মধুসূদন দত্ত বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে,লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগেমিত্রাক্ষররূপ বেড়ি ! কত ব্যথা লাগেপর’ যবে এ নিগড় কোমল চরণে–স্মরিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগেছিল না কি ভাবধন, কহ, লো ললনে,মনের ভাণ্ডারে তার, যে মিথ্যা সোহাগেভুলাতে তোমারে দিল এ তুচ্ছ ভূষণে ?কি কাজ রঞ্জনে রাঙি কমলের দলে ?নিজরূপে

মিত্রাক্ষর Read More »

আজব লড়াই

আজব লড়াই – সুকান্ত ভট্টাচার্য ফেব্রুয়ারী মাসে ভাই, কলকাতা শহরেঘটল ঘটনা এক, লম্বা সে বহরে!লড়াই লড়াই খেলা শুরু হল আমাদের,কেউ রইল না ঘরে রামাদের শ্যামাদের;রাস্তার কোণে কোণে জড়ো হল সকলে,তফাৎ রইল নাকো আসলে ও নকলে,শুধু শুনি ‘ধর’ ‘ধর’ ‘মার’ ‘মার’ শব্দযেন খাঁটি যুদ্ধ এ মিলিটারী জব্দ।বড়রা কাঁদুনে গ্যাসে কাঁদে, চোখ ছল ছলহাসে ছিঁচকাঁদুনেরা বলে, ‘সব

আজব লড়াই Read More »

আত্মবিলাপ

আত্মবিলাপ -মাইকেল মধুসূদন দত্ত আশার ছলনে ভুলি কী ফল লভিনু,হায়,তাই ভাবী মনে?জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়,ফিরাব কেমনে?দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন ,—তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়!রে প্রমত্ত মন মম! কবে পোহাইবে রাতি?জাগিবি রে কবে?জীবন-উদ্যানে তোর যৌবন-কুসুম-ভাতিকত দিন রবে?নীর বিন্ধু, দূর্বাদলে,নিত্য কিরে ঝলঝলে?কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতি?নিশার স্বপন-সুখে সুখী যে

আত্মবিলাপ Read More »

ভূতুড়ে খেলা

ভূতুড়ে খেলা – সুকুমার রায় পরশু রাতে পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে৷ কচ্ছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে, আহলাদেতে ধুপধুপিয়ে কচ্ছে কেমন হল্লা সে৷ শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কট্‌কটে— দেখছে নেড়ে ঝুন্‌টি ধ’রে বাচ্চা কেমন চট্‌পটে৷ উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে, খ্যাঁশ্‌ খ্যাঁশানি শব্দে যেন করাত দিয়ে কাঠ চেরে! যেমন

ভূতুড়ে খেলা Read More »

মেঘের খেয়াল

মেঘের খেয়াল – সুকুমার রায় আকাশের ময়দানে বাতাসের ভরে, ছোট বড় সাদা কালো কত মেঘ চরে। কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা। কোথা হতে কোথা যায় কোন্‌ তালে চলে, বাতাসের কানে কানে কত কথা বলে। বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঢিপি হয়ে উঠে- শুয়ে ব’সে সভা করে সারাদিন জুটে। কি যে ভাবে চুপ্‌চাপ, কোন ধ্যানে থাকে, আকাশের গায়ে

মেঘের খেয়াল Read More »

কবি-মাতৃভাষা

কবি-মাতৃভাষা – মাইকেল মধুসূদন দত্ত নিজাগারে ছিল মোর অমূল্য রতনঅগণ্য; তা সবে আমি অবহেলা করি,অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ,বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী।কাটাইনু কত কাল সুখ পরিহরি,এই ব্রতে, যথা তপোবনে তপোধন,অশন, শয়ন ত্যজে, ইষ্টদেবে স্মরি,তাঁহার সেবায় সদা সঁপি কায় মন।বঙ্গকূল-লক্ষ্মী মোরে নিশার স্বপনেকহিলা – “হে বৎস, দেখি তোমার ভকতি,সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী।নিজ গৃহে ধন

কবি-মাতৃভাষা Read More »

মনের মতন

মনের মতন – সুকুমার রায় কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হ’ল ভূতের মুলুক খুঁজি। নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে, বল্‌ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে? আর কি দিব?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ, সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান।

মনের মতন Read More »

বঙ্গভূমির প্রতি

বঙ্গভূমির প্রতি – মাইকেল মধুসূদন দত্ত রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদেসাধিতে মনের সাধ,ঘটে যদি পরমাদ,মধুহীন করো না গো তব মনঃকোকনদে।প্রবাসে দৈবের বশে,জীব-তারা যদি খসেএ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।জন্মিলে মরিতে হবে,অমর কে কোথা কবে,চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?কিন্তু যদি রাখ মনে,নাহি, মা, ডরি শমনে;মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!সেই ধন্য

বঙ্গভূমির প্রতি Read More »