কবিতা

আমি কোনো আগন্তুক নই  

আমি কোনো আগন্তুক নই -আহসান হাবীব আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পূবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের পালেস্থিরদৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি ভিনদেশী পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি […]

আমি কোনো আগন্তুক নই   Read More »

যে পায় সে পায়

যে পায় সে পায় -আহসান হাবীব তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে। তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম, ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দু’হাত পেতে ফিরিয়ে দিলেই বুঝতে পারি ভালোবাসা আছে। না না বলে ফেরালেই বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো। না না বলে ফিরিয়ে দিলেই ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়।

যে পায় সে পায় Read More »

অসুখ

অসুখ -আহসান হাবীব আমি বড় অসুখী। আমার আজন্ম অসুখ। না না অসুখে আমার জন্ম। এই সব মোহন বাক্যের জাল ফেলে পৃথিবীর বালক-স্বভাব কিছু বয়স্ক চতুর জেলে মানব-সাগরে। সম্প্রতি উদ্দাম হাতে নৌকো বায়। আমরা বিমূঢ়। কয়েকটি যুবক এই অসুখ-অসুখ দর্শনের মিহি তারে গেঁথে নিয়ে কয়েকটি যুবতী হঠাৎ শৈশবে গেলো ফিরে এবং উন্মুক্ত মাঠে সভ্যতার কৃত্রিম ঢাকনায়

অসুখ Read More »

জোনাকিরা

জোনাকিরা -আহসান হাবীব তারা- একটি দুটি তিনটি করে এলো তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া বইছে এলোমেলো, তারা- একটি দু’টি তিনটি করে এলো। থই থই থই অন্ধকারে ঝাউয়ের শাখা দোলে সেই- অন্ধকারে শন শন শন আওয়াজ শুধু তোলে। ভয়েতে বুক চেপে ঝাউয়ের শাখা , পাখির পাখাউঠছে কেঁপে কেঁপে । তখন- একটি দু’টি তিনটি করে এসে এক শো

জোনাকিরা Read More »

মেঘনা পাড়ের ছেলে

মেঘনা পাড়ের ছেলে -আহসান হাবীব আমি মেঘনা পাড়ের ছেলে আমি মেঘনা নদীর নেয়ে। মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে- আমি মেঘনা পাড়ের ছেলে। মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ে বাড়ি ইচ্ছে হ’লেই এপার থেকে ওপারে দেই পাড়ি। তালে তালে তালের নৌকা দু’হাতে যাই বেয়ে আমি মেঘনা নদীর নেয়ে। পাহাড় সমান

মেঘনা পাড়ের ছেলে Read More »

বনভোজন

বনভোজন -গোলাম মোস্তফা নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছ ধুম, বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে। কেউবা

বনভোজন Read More »

শিশুর পণ

শিশুর পণ -গোলাম মোস্তফা এই করিনু পণ মোরা এই করিনু পণ ফুলের মতো গড়ব মোরা মোদের এই জীবন। হাসব মোরা সহজ সুখে গন্ধ রবে লুকিয়ে বুকে মোদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন। নদী যেমন দুই কূলে তার বিলিয়ে চলে জল, ফুটিয়ে তোলে সবার তরে শস্য, ফুল ও ফল। তেমনি করে মোরাও সবে পরের ভাল

শিশুর পণ Read More »

জীবন বিনিময়

জীবন বিনিময় -গোলাম মোস্তফা বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর- পুত তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর! চারিধারে তার শনায়ে আসিছে মরণ-অন্ধকার। রাজ্যের যত বিজ্ঞ হেকিম করিবাজ দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবাযত্নের বিধিবিধানে তু্রটি নাহি এক লেশ। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে নাক হায়, যত দিন যায়, দুর্ভোগ

জীবন বিনিময় Read More »

প্রার্থনা

প্রার্থনা -গোলাম মোস্তফা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী। দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমারি সকাশে যাচি হে শকতি তোমারি করুণাকামী। সরল সঠিক পূণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে-পথে যে-পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে-পথে তোমার চির-অভিশাপ যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ হে মহাচালক,মোদের কখনও

প্রার্থনা Read More »

কিশোর

কিশোর -গোলাম মোস্তফা আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। লক্ষ আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি-পাতার বন্ধনে। সাগর-জলে পাল তুলে দে’ কেউ বা হবো নিরুদ্দেশ, কলম্বাসের মতই বা কেউ পৌঁছে যাবো নূতন দেশ। জাগবে সাড়া বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয়, জ্ঞান-গরিমা শক্তি সাহস আজও

কিশোর Read More »