কবিতা

সুখ

সুখ -কায়কোবাদ “সুখ সুখ” বলে তুমি, কেন কর হা-হুতাশ,   সুখ ত পাবে না কোথা, বৃথা সে সুখের আশ!   পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল,   জল ত মিলে না সেথা, মরীচিকা করে ছল!   তেমতি এ বিশ্ব মাঝে, সুখ ত পাবে না তুমি,   মরীচিকা প্রায় সুখ, – এ বিশ্ব যে মরুভূমি!   ধন রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই,   […]

সুখ Read More »

সায়াহ্নে

সায়াহ্নে -কায়কোবাদ হে পান্থ, কোথায় যাও কোন্ দূরদেশে   কার আশে? সে কি তোমা করিছে আহ্বান?   সম্মুখে তামসী নিশা রাক্ষসীর বেশে   শোন না কি চারিদিকে মরণের তান!   সে তোমারে ওহে পান্থ, হাসিমুখে এসে,   সে তোমারে ছলে বলে গ্রাসিবে এখনি।   যেয়োনা একাকী পান্থ, সে দূর বিদেশে,   ফিরে এসো, ওহে পান্থ, ফিরে এসো তুমি।   এ ক্ষুদ্র জীবন লয়ে

সায়াহ্নে Read More »

বঙ্গভূমি ও বঙ্গভাষা

বঙ্গভূমি ও বঙ্গভাষা -কায়কোবাদ বাংলা আমার মাতৃভাষা   বাংলা আমার জন্মভূমি।   গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে,   যাহার চরণ চুমি।   ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়,   যাহার পূণ্য-গাথা!   সেই-সে আমার জন্মভূমি,   সেই-সে আমার মাতা!   আমার মায়ের সবুজ আঁচল   মাঠে খেলায় দুল!   আমার মায়ের ফুল-বাগানে,   ফুটছে কতই ফুল!   শত শত কবি যাহার   গেয়ে গেছে গাথা!   সেই-সে আমার জন্মভূমি,   সেই-সে আমার মাতা!   আমার

বঙ্গভূমি ও বঙ্গভাষা Read More »

দেশের বাণী

দেশের বাণী -কায়কোবাদ কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?   এ দেশের লোক যারা,   সকলইতো গেছে মারা,   আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!   সে কথা ভাবিতে হায়   এ প্রাণ ফেটে যায়,   হৃদয় ছাপিয়ে উঠে – চোখ ভরা পানি।   কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!   এ দেশের লোক যত   বিলাস ব্যসনে রত   এ দেশের দুঃখ কিছু

দেশের বাণী Read More »

 আযান

আযান -কায়কোবাদ কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।   মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর   আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।   কি মধুর আযানের ধ্বনি!   আমি তো পাগল হয়ে সে মধুর তানে,   কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে   কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে।   হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত-ধারে,   কি যে এক ঢেউ উঠে ভক্তির

 আযান Read More »

মুহূর্তের কবিতা

মুহূর্তের কবিতা -ফররুখ আহমদ সময়-শাশ্বত, স্থির। শুধু এই খঞ্জন চপল গতিমান মুহূর্তেরা খর স্রোতে উদ্দাম, অধীর মৌসুমী পাখীর মতো দেখে এসে সমুদ্রের তীর, সফেদ, জরদ, নীল বর্ণালিতে ভরে পৃথ্বীতল। সন্ধ্যাগোধূলির রঙে জান্নাতের এই পাখী দল জীবনের তপ্ত শ্বাসে, হৃদয়ের সান্নিধ্যে নিবিড়, অচেনা আকাশ ছেড়ে পৃথিবীতে করে আসে ভীড়; গেয়ে যায় মুক্তকণ্ঠে মৃত্যুহীন সঙ্গীত উচ্ছল। মুহূর্তের

মুহূর্তের কবিতা Read More »

পাঞ্জেরি

পাঞ্জেরি -ফররুখ আহমদ রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে? তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে; অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? দীঘল রাতের শ্রান্তসফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে? এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত

পাঞ্জেরি Read More »

বৃষ্টির ছড়া

বৃষ্টির ছড়া -ফররুখ আহমদ বৃষ্টি এল কাশ বনে জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটল আবার কেয়া যে। গাঁয়ের নামটি হাটখোলা, বিষটি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে, যায় দাঁড়িয়ে পথ-ভোলা। মেঘের আঁধার মন টানে, যায়

বৃষ্টির ছড়া Read More »

ঝুমকো জবা

ঝুমকো জবা -ফররুখ আহমদ ঝুমকো জবা বনের দুল উঠল ফুটে বনের ফুল। সবুজ পাতা ঘোমটা খোলে, ঝুমকো জবা হাওয়ায় দোলে। সেই দুলুনির তালে তালে, মন উড়ে যায় ডালে ডালে।

ঝুমকো জবা Read More »

ঝরোকা

ঝরোকা -ফররুখ আহমদ সকল রুদ্ধ ঝরোকা খুলে দাও খুলে দাও সকল রুদ্ধ দরোজা। আসুক সাত আকাশের মুক্ত আলো আর উচ্ছল আনন্দের মত বাগে এরেমের এক ঝাঁক মৌমাছি .. .. যেন এই সব পাথরের ফুলের মাঝখান থেকে আমি চিনে নিতে পারি রক্তমনির চেয়েও লাল সুনভিত একটি তাজা রক্ত গোলাপ; আমার ব্যথিত আত্মা আর্তনাদ করে উঠলো দাউদের

ঝরোকা Read More »