কবিতা

কবিতা এমন

কবিতা এমন -আল মাহমুদ কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া– আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট! কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন […]

কবিতা এমন Read More »

ত্যাগে দুঃখে

ত্যাগে দুঃখে -আল মাহমুদ আজকাল চোখে আর অন্য কোনো স্বপ্নই জাগেনা। কবিতার কথা বুঝি, কবিতার জন্য বহুদূর একাকী গিয়েছি পদচারণার স্মৃতি সারাদিন দুঃখবোধ ঐকান্তিক সখ্যতা ভেঙেছে ত্যাগে দুঃখে ভরে আছে সামান্য পড়ার ঘর সন্তানসহ দুঃখী সঙ্গিনীর মুখ। অবোধ বাল্যেও নাকি একটা ছোট কাপও ভাঙিনি– আমার আম্মা প্রায়ই আমার বোনের কাছে শৈশব শোনান। সুন্দর ফ্লাওয়ার ভাসে

ত্যাগে দুঃখে Read More »

স্মৃতির মেঘলাভোরে

স্মৃতির মেঘলাভোরে -আল মাহমুদ কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ; অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ। ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন– নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়; অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকেরলেগুন কার হাত ভাঙে চুড়ি? কে

স্মৃতির মেঘলাভোরে Read More »

লোকে যাকে প্রেম নাম কহে

লোকে যাকে প্রেম নাম কহে -আল মাহমুদ এই গতির মধ্যে মনে হয় কি যেন একটা স্থির হয়ে থাকে। আমাদের চারিদিকে যখন কোনো গতিকেই আমরা থামাতে পারছি না। সবকিছুই, না কলম না চিন্তা, এমন কি দীর্ঘজীবী বিপ্লবও মুখ থুবড়ে দ্রুত পেছনে হটে গিয়ে ক্রেনের আংটাকে জায়গা ছেড়ে দিচ্ছে– মহামতি অনড় লেনিনের মূর্তের গলায় উপড়ে ফেলার শিকল

লোকে যাকে প্রেম নাম কহে Read More »

জেলগেটে দেখা

জেলগেটে দেখা -আল মাহমুদ সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়লো ঘরের মধ্যে আজ তুমি আসবে । সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে । যদিও উত্তরের বাতাস হাড়েঁ কাঁপন ধরিয়ে দিয়ে বইছে , তবু আমিঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম, আজ তুমি আসবে । সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগ্রেটে আগুন

জেলগেটে দেখা Read More »

ডাটা সংবাদ 

ডাটা সংবাদ -সুকুমার বড়ুয়া পুঁইয়ের ডাঁটা লাউয়ের ডাঁটা   বায়োডাটার ঝোল,   ডাটা প্রসেস করতে হলে   কম্পিউটার খোল।   ডাঁটার পাগল বুড়োবুড়ি   ক্যালসিয়ামে ভরা,   শজনেডাঁটায় গুণ বেশি তাই   বাজার ভীষণ চড়া।   উচ্চতর ডিগ্রি নিতে   ডাটাই পরম ধন,   সারা বছর খেটে করেন   ডাটা কালেকশন।   ডালের সাথে মাছের সাথে   যেমন ডাঁটা চলে,   গবেষকের ডাটা আবার   অন্য কথা বলে।  

ডাটা সংবাদ  Read More »

ছত্রচ্ছায়া

ছত্রচ্ছায়া -সুকুমার বড়ুয়া ঢাকার পথে চলতে হলে   সারা বছর ধরুন ছাতা,   ওপরতলার ময়লা পানি   কিংবা কাকের কাণ্ড যা-তা।   নিচের দিকে তাকিয়ে দেখুন   ম্যানহোলে বাঁশ আছে গাঁথা,   আরও আছে ইট পাথর কি   মাংস-বর্জ্য পাখির মাথা।   শরীর হলে অপবিত্র   পাবেন না তো কলের পানি,   হুঁশ করে তাই বাইরে যেতে   সঙ্গে নেবেন ছত্রখানি।  

ছত্রচ্ছায়া Read More »

নেই

নেই -সুকুমার বড়ুয়া দিনদুপুরে ঘর-ডাকাতি   পানি তোলার লোটাও নেই   সর্ষে-তেলের বোতল গায়েব   তেল তাতে এক ফোঁটাও নেই,   সরু চালের ভাণ্ড উজাড়   চাল তাতে আর মোটাও নেই   তিনটে গেল মিষ্টি কুমোড়   তার কোনো এক বোঁটাও নেই,   ছাগল বাঁধার দড়ি গেছে   দড়ির মাথায় খোঁটাও নেই,   আরেক মাথায় ছাগল ছিল   এখন দেখি ওটাও নেই।  

নেই Read More »

মুক্তিসেনা

মুক্তিসেনা -সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য   অস্ত্র ধরে যুদ্ধ করে   মাতৃভূমির জন্য।   ধরল যারা জীবন বাজি   হলেন যারা শহীদ গাজি   লোভের টানে হয়নি যারা   ভিনদেশিদের পন্য।   দেশের তরে ঝাঁপিয়ে পড়ে   শক্ত হাতে ঘায়েল করে   সব হানাদার সৈন্য   ধন্য ওরাই ধন্য।   এক হয়ে সব শ্রমিক কিশাণ   ওড়ায় যাদের বিজয় নিশান   ইতিহাসের সোনার পাতায়   ওরাই আগে গণ্য।  

মুক্তিসেনা Read More »

ঠিক আছে

ঠিক আছে -সুকুমার বড়ুয়া অসময়ে মেহমান   ঘরে ঢুকে বসে যান   বোঝালাম ঝামেলার   যতগুলো দিক আছে   তিনি হেসে বললেন   ঠিক আছে ঠিক আছে।   রেশনের পচা চাল   টলটলে বাসি ডাল   থালাটাও ভাঙা-চোরা   বাটিটাও লিক আছে   খেতে বসে জানালেন   ঠিক আছে ঠিক আছে।   মেঘ দেখে মেহমান   চাইলেন ছাতাখান   দেখালাম ছাতাটার   শুধু কটা শিক আছে   তবু তিনি বললেন   ঠিক

ঠিক আছে Read More »