কবিতা

 নিসর্গের বুকে

নিসর্গের বুকে -অরুণ মিত্র আমি এত বয়সে গাছকে বলছি  তোমরা ভাঙা ডালে সূর্য বসাও  হাঃ হাঃ আমি গাছকে বলছি  অন্ধকার হয়েছে আর আমি নদীকে বলছি  তোমার মরা খাতে পরী নাচাও  হাঃ হাঃ আমি নদীকে বলছি  থরায় মাটি ফেটে পড়ছে  আর আমি হাঁটছি রক্তপায়ে  যদি দু-একটা বীজ ভিজে ওঠে  হাঃ হাঃ যদি দু-একটা  নিসর্গের বুকে আমি […]

 নিসর্গের বুকে Read More »

এখন ভাবনা

এখন ভাবনা – সুভাষ মুখোপাধ্যায় ১. এখন একটু চোখে চোখে রাখো- দিনগুলো ভারি দামালো; দেখো, যেন আমাদরে অসাবধানে এই দামালো দিনগুলো গড়াতে গড়াতে গড়াতে গড়াতে আগুনের মধ্যে না পড়ে। আমার ভালোবাসাগুলোকে নিয়েই আমার ভাবনা। এখন সেই বয়স, যখন দূরেরটা বিলক্ষণ স্পষ্ট– শুধু কাছেরটাই ঝাপসা দেখায়। এখন সেই বয়েস, যখন আচমকা মাটিতে প’ড়ে যেতে যেতে মনে

এখন ভাবনা Read More »

নত হও, কুর্নিশ করো

নত হও, কুর্নিশ করো -রফিক আজাদ হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো,তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খপেয়েছেন ভদ্রমহোদয়গণ, অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়েক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার,বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ,এবারকার মতো ক্ষমা করে দিন… হে আমার প্রিয় বলপেন, দ্যাখো , চোখ তুলে তোমার সামনেকেমন

নত হও, কুর্নিশ করো Read More »

আলালের ঘরের দুলাল

আলালের ঘরের দুলাল – সুভাষ মুখোপাধ্যায় বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে পায়ে শিকল দিয়ে কোকিল মরছে কেশে কেশে এ গাঁয়েতে বান তো ও গাঁয়েতে খরা যে করে হোক আখেরে ভোট ভাতের টোপে ধরা নীচেয় থাকে হাবা বোবা ওপরতলায় কালা কাজের জন্যে মানুষ হন্যে দরজাগুলোয় তালা এই এটাকে চেয়ারে বসা ওই ওটাকে হটা সামনে পুলুশ

আলালের ঘরের দুলাল Read More »

আমাকে খুঁজো না বৃথা

আমাকে খুঁজো না বৃথা -রফিক আজাদ আমাকে খুঁজো না বৃথা কাশ্মীরের স্বচ্ছ ডাল হ্রদে,সুইৎসারল্যান্ডের নয়নলোভন কোনো পর্যটন স্পটে, গ্রান্ড ক্যানালের গন্ডোলায়ও নয়,খুঁজো না ফরাসি দেশে_ পারীর কাফেতে, মধ্যরাতে;রাইন বা মাইনের তীরে, সুবিস্তীর্ণ ফলের বাগানে. . . আমাকে খুঁজো না জাম্বো জেটে,দ্রুতগামী যাত্রীবাহী জাহাজের কিংবা কোনোবৃহৎ সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজের ডেকে. . . ভুল করে অন্ধ গলি-ঘুঁজি পার হয়ে, যদি

আমাকে খুঁজো না বৃথা Read More »

সকলের গান

সকলের গান – সুভাষ মুখোপাধ্যায় কমরেড, আজ নতুন নবযুগ আনবে না? কুয়াশাকঠিন বাসর যে সম্মুখে। লাল উল্কিতে পরস্পরকে চেনা- দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে, কমরেড, আজ নবযুগ আনবে না? আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি? ওসব কেবল বুর্জোয়াদের মায়া- আমরা তো নই প্রজাপতি- সন্ধানী! অন্তত, আজ মাড়াই না তার ছায়া। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে পৌঁছোয়

সকলের গান Read More »

বৃষ্টি

বৃষ্টি -রফিক আজাদ ১.খররৌদ্রময় এই দিন—শ্যামল বাংলায় বুঝি ফের নেমে আসে খরা!খরতাপে রুদ্ধশ্বাসক্ষুদ্র এই গ্রামীণ শহর,এ রকম এই দিনে চেতনায়ও খরার প্রদাহ—নির্বাচনে হেরে-যাওয়া প্রার্থী যেন: বিরক্ত, বিব্রত;এ রকম দুঃসময়ে এল বৃষ্টির শব্দের মতোসুখকর এই পত্র—প্রাগের প্রাচীর থেকে উড়ে!কুপিত, বিব্রতকর এই রোদে খামটি খুলিনি;আমি তো অপেক্ষা জানি: এই খররৌদ্রে কখনো কিপ্রিয় বান্ধবীর লেখা চিঠি খোলা চলে?অতএব,

বৃষ্টি Read More »

জীবন একটি নদীর নাম

জীবন একটি নদীর নাম -রফিক আজাদ জীবন একটি নদীর নাম,পিতামাতার ঐ উঁচু থেকেনেমে-আসা এক পাগলা ঝোরা—ক্রমশ নিম্নাভিমুখী;পাথুরে শৈশব ভেঙেকৈশোরের নুড়িগুলি বুকে নিয়েবয়ে চলা পরিণামহীনএক জলধারা—গাঙ্গেয় ব-দ্বীপে বেলে-এঁটেল-দোআঁশমাটি ভেঙে-ভেঙে সামনে চলাএক ক্ষুদ্র স্রোতস্বিনী;এই বয়ে চলা পথেবিভিন্ন বৃক্ষের সঙ্গে চলেদ্বিরালাপ;একবার এক বৃদ্ধ অশ্বথের সঙ্গেহয় তার অল্পক্ষণ স্থায়ীআদাব-সালাম বিনিময়,তাকে বলেছিলো সেই বুড়ো:“এ্যাতো তাড়াহুড়ো করো না হে,ধীরে বয়ে যাও,

জীবন একটি নদীর নাম Read More »

পরপার

পরপার – সুভাষ মুখোপাধ্যায় আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা। মাঝখানে নাক উঁচিয়ে আছে_ থাকুক গে পাহারা। দুয়োরে খিল। টান দিয়ে তাই খুলে দিলাম জানলা। ওপারে যে বাংলাদেশ এপারেও সেই বাংলা।।

পরপার Read More »

নগর ধ্বংসের আগে

নগর ধ্বংসের আগে -রফিক আজাদ নগর বিধ্বস্ত হ’লে, ভেঙ্গে গেলে শেষতম ঘড়িউলঙ্গ ও মৃতদের সুখে শুধু ঈর্ষা করা চলে।‘জাহাজ, জাহাজ’ – ব’লে আর্তনাদ সকলেই করি -তবুও জাহাজ কোনো ভাসবে না এই পচা জলে। সমুদ্র অনেক দূর, নগরের ধারে-কাছে নেই :চারপাশে অগভীর অস্বচ্ছ মলিন জলরাশি।রক্ত-পুঁজে মাখামাখি আমাদের ভালবাসাবাসি;এখন পাবো না আর সুস্থতার আকাঙ্খার খেই। যেখানে রয়েছো স্থির –

নগর ধ্বংসের আগে Read More »