কবিতা

সাগর সঙ্গীত

সাগর সঙ্গীত -চিত্তরঞ্জন দাশ হে আমার আশাতীত হে কৌতুকময়ি!    দাঁড়াও ক্ষণেক। তোমা ছনে গেঁথে লই!    আজি শান্ত সিন্ধু ওই ম্লান চন্দ্র করে    করিতেছে টলমল, কি যে স্বপ্ন ভরে!    সত্যই এসেছ যদি হে রহস্যময়ি!    দাঁড়াও অন্তর মাঝে ছন্দে গেঁথে লই।    দাঁড়াও ক্ষণেক! আমি অর্ণবের গানে,    পরিপূর্ণ শব্দহীন, অন্তরের তানে,    ছন্দাতীত ছন্দে আজি তোমারে গাঁথিব    অন্তর বিজনে […]

সাগর সঙ্গীত Read More »

বিনিময়

বিনিময় -অমিয় চক্রবর্তী তার বদলে পেলে সমস্ত ঐ স্তব্ধ পুকুর নীল-বাঁধানো স্বচ্ছ মুকুর আলোয় ভরা জল ফুলে নোয়ানো ছায়া-ডালটা বেগনি মেঘের ওড়া পালটা ভরলো হৃদয়তল একলা বুকে সবই মেলে। তার বদলে পেলে শাদা ভাবনা কিছুই-না-এর খোলা রাস্তা ধুলো-পায়ের কান্না-হারা হাওয়া চেনা কণ্ঠে ডাকলো দূরে সব-হারানো এই দুপুরে ফিরে কেউ-না-চাওয়া। এও কি রেখে গেলে।

বিনিময় Read More »

উজানী

উজানী -অমিয় চক্রবর্তী সকাল উদয়বিষণ্ণ মেঘলা সমুদ্রে; সিংহল ঝাপসা উঠছে নারকলবন পাহাড়মাথায়, বোটের ডেকে চলি ডাঙার দিকে, হাতে কফি-পেয়ালা— যাত্রীরা তাস-খেলায় মত্ত, সমুদ্র-আসমান-দ্বীপ জানে না দুই জগতের মধ্যে আছি, তিন জগৎ, মাটির মানুষের জলের, নীল-শাদার কেরামতি শূন্যে, সিন্ধু-শকুনের পাখায় অদৃশ্য তীর; হঠাৎ মন ঘুরল সংকেতে, মালাবার পাহাড়ে, বোম্বাইয়ে, সেই সমুদ্র-তোরণ অগণ্য যাওয়া-আসার; কেন অন্যত্র আছি,

উজানী Read More »

কোথায় চলছে পৃথিবী

কোথায় চলছে পৃথিবী -অমিয় চক্রবর্তী তোমারও নেই ঘরআছে ঘরের দিকে যাওয়া।সমস্ত সংসারহাওয়াউঠছে নীল ধূলোয় সবুজ অদ্ভূত;দিনের অগ্নিদূতআবার কালো চক্ষে বর্ষার নামে ধার।কৈলাস মানস সরোবরঅচেনা কলকাতা শহর—হাঁটি ধারে ধারেফিরি মাটিতে মিলিয়েগাছ বীজ হাড় স্বপ্ন আশ্চর্য জানাএবং তোমার আঙ্কিক অমোঘ অবেদনআবর্তননিয়েকোথায় চলছে পৃথিবী।আমারও নেই ঘরআছে ঘরের দিকে যাওয়া।

কোথায় চলছে পৃথিবী Read More »

বৃষ্টি

বৃষ্টি -অমিয় চক্রবর্তী কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে। শহরের পথে দ্রুত অন্ধকার। লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী; আকাশে বিদ্যুৎজ্বলা বর্শা হানে ইন্দ্রমেঘ; কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে। নিবিষ্ট ক্রান্তির স্বর ঝরঝর বুকে অবারিত। চকিত গলির প্রান্তে লাল আভা দুরন্ত সিঁদুরে পরায় মুহূর্ত টিপ,

বৃষ্টি Read More »

রাত্রি

রাত্রি -অমিয় চক্রবর্তী অতন্দ্রিলা, ঘুমোওনি জানি তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি, শোনো, সৌরতারা-ছাওয়া এই বিছানায় —সূক্ষ্মজাল রাত্রির মশারি— কত দীর্ঘ দুজনার গেলো সারাদিন, আলাদা নিশ্বাসে—এতক্ষণে ছায়া-ছায়া পাশে ছুঁই কী আশ্চর্য দু-জনে দু-জনা— অতন্দ্রিলা, হঠাত্ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোত্স্না, দেখি তুমি নেই।

রাত্রি Read More »

চিল্কায় সকাল

চিল্কায় সকাল -বুদ্ধদেব বসু কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি! কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর! যেন গুণীর কণ্ঠে অবাধ উন্মুক্ত তান, দিগন্ত থেকে দিগন্তে। কী ভালো আমার লাগল এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর

চিল্কায় সকাল Read More »

নদী-স্বপ্ন

নদী-স্বপ্ন -বুদ্ধদেব বসু কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনা দিকি এই নাও- এই চকচকে ছোটো, নুতন রূপোর সিকি ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমারে দেবো গো তা-ও, আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। নৌকা তোমার ঘাটে বাঁধা আছে- যাবে কি অনেক দূরে? পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে আমারে

নদী-স্বপ্ন Read More »

মুক্তিযুদ্ধের কবিতা

মুক্তিযুদ্ধের কবিতা -বুদ্ধদেব বসু আজ রাত্রে বালিশ ফেলে দাও, মাথা রাখো পরস্পরের বাহুতে, শোনো দূরে সমুদ্রের স্বর, আর ঝাউবনে স্বপ্নের মতো নিস্বন, ঘুমিয়ে পোড়ো না, কথা ব’লেও নষ্ট কোরো না এই রাত্রি- শুধু অনুভব করো অস্তিত্ব। কেন না কথাগুলোকে বড়ো নিষ্ঠুরভাবে চটকানো হ’য়ে গেছে, কোনো উক্তি নির্মল নয় আর, কোনো বিশেষণ জীবন্ত নেই; তাই সব

মুক্তিযুদ্ধের কবিতা Read More »

শিরোনামহীন

শিরোনামহীন -বুদ্ধদেব বসু ওগো চপল-নয়না সুন্দরী তোলো মোর পানে তব দুই আঁখি, মম শিয়রের কাছে গুঞ্জরি’ গাও সকল অগীত সঙ্গীতে মোর দেহমন রও ঢাকি তব স্বপন-আবেশ-হিল্লোলে, চির- নিত্য-নূতন ভঙ্গীতে ঢেউ তোলো মোর প্রাণ-সিন্ধুতে, সুখে উচ্ছসিয়া ওঠে কল্লোলে ছোটে দুই তট দেশ লঙ্ঘিয়া, চাহে গ্রাসিতে পূর্ণ ইন্দুকে মহা আকাশের দ্যায় রঙ্গিয়া ওগো মোর পিপাসিত যৌবনে কর

শিরোনামহীন Read More »