কবিতা

দুঃশাসনের রক্ত-পান

দুঃশাসনের রক্ত-পান – কাজী নজরুল ইসলাম বল রে বন্য হিংস্র বীর,দুঃশাসনের চাই রুধির।চাই রুধির রক্ত চাই,ঘোষো দিকে দিকে এই কথাইদুঃশাসনের রক্ত চাই!দুঃশাসনের রক্ত চাই!! অত্যাচারী সে দুঃশাসনচাই খুন তার চাই শাসন,হাঁটু গেড়ে তার বুকে বসিঘাড় ভেঙে তার খুন শোষি।আয় ভীম আয় হিংস্র বীর,কর অ-কণ্ঠ পান রুধির।ওরে এ যে সেই দুঃশাসনদিল শত বীরে নির্বাসন,কচি শিশু বেঁধে বেত্রাঘাতকরেছে […]

দুঃশাসনের রক্ত-পান Read More »

কোথায় বাপু যাই

কোথায় বাপু যাই -আবিদ আনোয়ার রুনুঝুনুর মেজোচাচা এবং তাদের চাচী আজকে যদি ঢাকায় তবে কালকে থাকেন রাচী, সিঙ্গাপুরে কাশেন তারা কাশ্মীরে দেন হাঁচি। বুক-পকেটে পাউন্ড-ডলার ব্যাক-পকেটে দিনার, মস্কো থেকে নাস্তা সেরে লন্ডনে খান ডিনার। জাপান ব’সে চা পান ক’রে বলেন তুলে হাই: এই পৃথিবী এত্তো ছোট, কোথায় বাপু যাই!

কোথায় বাপু যাই Read More »

সুন্দরালি’র যৌথ অবচেতন

সুন্দরালি’র যৌথ অবচেতন -আবিদ আনোয়ার পউষের ঘাসে পরীর পেসাব ! বাতাস ধরেছে বরফের ভাব, ফাটা পায়ে হেঁটে হাল নিয়ে যায় ক্ষিপ্ত সুন্দরালি― বিগত রাতের ব্যর্থতা ভাবে: কী যেন কীসব দেখেছিলো খা’বে, পাঁচন উঁচিয়ে বিড়বিড় করে গাইটাকে দেয় গালি: বাঁয়ে ক’লে দেহি ডানমুহি যাস, মইত্যার মা’র দেমাগ দেহাস, হেট হেট হট, সিধা অ’য়া চল্, ফাডায়া ফালামু

সুন্দরালি’র যৌথ অবচেতন Read More »

পূর্ণ-অভিনন্দন

পূর্ণ-অভিনন্দন – কাজী নজরুল ইসলাম এস অষ্টমী-পূর্ণচন্দ্র! এস পূর্ণিমা-পূর্ণচাঁদ!ভেদ করি পুন বন্ধ কারার অন্ধকারের পাষাণ-ফাঁদ!এস অনাগত নব-প্রলয়ের মহা সেনাপতি মহামহিম!এস অক্ষত মোহান্ধ-ধৃতরাষ্ট্র-মুক্ত লৌহ-ভীম!স্বাগত ফরিদপুরের ফরিদ, মাদারিপুরের মর্দবীর,বাংলা-মায়ের বুকের মানিক, মিলন পদ্মা-ভাগীরথীর! ছয়বার জয় করি কারা-ব্যুহ, রাজ-রাহু-গ্রাস-মুক্ত চাঁদ!আসিলে চরণে দুলায়ে সাগর নয়-বছরের মুক্ত-বাঁধ!নবগ্রহ ছিঁড়ি ফণি-মনসার মুকুটে তোমার গাঁথিলে হার,উদিলে দশম মহাজ্যোতিষ্ক ভেদিয়া গভীর অন্ধকার!স্বাগত ফরিদপুরের ফরিদ, মাদারিপুরের

পূর্ণ-অভিনন্দন Read More »

অভিযাত্রীর খেরোখাতা

অভিযাত্রীর খেরোখাতা -আবিদ আনোয়ার দেখে নিয়ো এই মাতাল তরণি হারাবে না কোনো অপকুয়াশার ঘোরে: অবচেতনের গহীনেও দেখি প্রোজ্জ্বল বাতিঘর! ঘূর্ণির মহাসমুদ্রে ঘুরে-ঘুরে অবশেষে ঠিকই পেয়ে যাবে বন্দর। বাঁধা বৃত্তের পরিধি পেরোয় কেন্দ্রাপসারী ঘোড়া অসম্ভবের দড়ি ছেঁড়ে তবু সরল রেখায় ছোটে, এলোমেলো কিছু ডিগবাজি আর দুলকির নামও চাল; আপাত বেতাল ভাঁড়ের তামাশা অর্থের পায়ে লোটে। কালোয়াত,

অভিযাত্রীর খেরোখাতা Read More »

বাইশের লাল ঘোড়া

বাইশের লাল ঘোড়া -আবিদ আনোয়ার মানতের মতো রেখে যায় কারা যার যার প্রিয় ফুল,পাপড়ির সাথে মাধুরী মেশানো নানা বর্ণের তোড়া:শহীদ মিনার নিমেষেই দেখে ফাঁকা তার বেদীমূলএকুশের ফুল খেয়ে চলে যায় বাইশের লাল ঘোড়া! হঠাৎ কখনো জাবরের পরে উৎকট ক্ষেপে ওঠে:খুঁজে ফেরে তার মৌসুমী মেনু রক্ত-মাখানো জল,নগর দাপিয়ে পাগলের প্রায় উড়–ক্কু পায়ে ছোটেপিছে ফেলে আসে গণভবনের

বাইশের লাল ঘোড়া Read More »

কারার ঐ লৌহ-কপাট

কারার ঐ লৌহ-কপাট – কাজী নজরুল ইসলাম ১কারার ঐ লৌহকপাট,ভেঙ্গে ফেল, কর রে লোপাট,                   রক্ত-জমাটশিকল পূজার পাষাণ-বেদী।ওরে ও তরুণ ঈশান!বাজা তোর প্রলয় বিষাণ!ধ্বংস নিশানউড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ২গাজনের বাজনা বাজা!কে মালিক? কে সে রাজা?কে দেয় সাজামুক্ত স্বাধীন সত্যকে রে?হা হা হা পায় যে হাসি,ভগবান পরবে ফাঁসি!সর্বনাশীশিখায় এ হীন

কারার ঐ লৌহ-কপাট Read More »

মিলন-গান

মিলন-গান – কাজী নজরুল ইসলাম ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান।(সেদিন)দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান॥ (তোরা)স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান।(তাই) কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান॥ (যত) মাদি তোরা বাঁদি-বাচ্চা দাস-মহলের খাস গোলাম।(হায়) মাকে খুঁজিস? চাকরানি সে, জেলখানাতে ভানছে ধান॥ (মা’র) বন্ধ ঘরে কেঁদে কেঁদে অন্ধ হলো দুই নয়ান।(তোরা) শুনতে পেয়েও

মিলন-গান Read More »

মোহান্তের মোহ-অন্তের গান

মোহান্তের মোহ-অন্তের গান – কাজী নজরুল ইসলাম জাগো আজ দণ্ড-হাতে চণ্ড বঙ্গবাসী।ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী।জাগো বঙ্গবাসী॥তোরাহত্যা দিতিস যাঁর থানে, আজ সেই দেবতাই কেঁদেওরেতোদের দ্বারেই হত্যা দিয়ে মাগেন সহায় আপনি আসি।জাগো বঙ্গবাসী॥মোহের যার নাইকো অন্তপূজারী সেই মোহান্ত,মা-বোনে সর্বস্বান্ত করছে বেদী-মূলে।তোদেরেপূজার প্রসাদ বলে খাওয়ায় পাপ-পুঁজ সে গুলে।তোরাতীর্থে গিয়ে আসিস পাপ-ব্যভিচার রাশি রাশি।জাগো বঙ্গবাসী॥ এইসব ধর্ম-ঘাগীদেব্‌তায় করছে

মোহান্তের মোহ-অন্তের গান Read More »

ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত

ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত – কাজী নজরুল ইসলাম ল্যাবেন্ডিশ* বাহিনীর বিজাতীয় সঙ্গীত(*কলকাতার এক জাতীয় সিপাহী) কোরাস্:     কে বলে মোদেরে ল্যাডাগ্যাপচার? আমরা সিভিল গাড়,               অরাজক এই ভারত-মাঠে হে আমরা উদ্‌মো ষাঁড়॥                মোরা লাঙল জোয়াল দড়াদড়ি-ছাড়া,                 

ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত Read More »