চম্পা
চম্পা – সত্যেন্দ্রনাথ দত্ত আমারে ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে,বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত;রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে,একাকী আসিতে হ’লো সাহসিকা অপ্সরার মতো।বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার,বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর;জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমারদেখিলাম জলস্থল, – শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।তবু এনু বাহিরিয়া,- বিশ্বাসের বৃন্তে বেপমান, –চম্পা আমি, […]